৫২ বিশেষ ডেস্ক।
আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব অবহেলার কারণে গাজীপুর জেলার পুলিশ সুপারকে (এসপি) এবং জেলার কাপাসিয়া ও শ্রীপুর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বিকেলে ইসি নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত এরকম একটি নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে ও ওসি প্রত্যাহারের নির্দেশনা পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই সব কর্মকর্তার বদলে উপযুক্ত ব্যক্তি নিয়োগ দেয়া হোক।