সাকিব, ৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় আজ ১৯ ডিসেম্বর সোমবার দুপুর ২ টায় এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকার বাসিন্দারা জানান, মৃত ব্যাক্তি গত এক সপ্তাহ ব্যাপি এলাকায় পাগল বেসে ঘুরে বেরিয়েছে। পরে আজ তার মৃত দেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
হোতাপাড়া পুলিশের এ এস আই সাইফুল জানান, দুপুরে খবর পেয়ে ভবানীপুর বাজর থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।