৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ২নং সিএন্ডবি বাজারে শীত কালীন মেলার নামে গত ২১দিন ধরে দিনে দুপরে চলছে জুয়া। রাতে চলছে উলঙ্গ নৃত্য, অসামাজিক কর্মকান্ড, লাকি কুপন ড্র ও হাউজি।
সরজমিন অনুসন্ধানে দেখা যায় মেলায় দুই শতাধিক ষ্টলের মধ্যে অর্ধশতাধিক ষ্টলে বিভিন্ন ধরনের জুয়ার পঁসরা সাজিয়ে বসেছে জুয়াড়িরা। এক সপ্তাহের ব্যাবধানে দুই বার মেলা প্রাঙ্গন ভেঙ্গে গুড়িয়ে দেয় প্রসাশন।
ভ্রাম্যমান আদালত বসিয়ে গাজীপুরের এনডিসি মোঃ মামুন শিবলী মেলার ম্যানেজার আহসান হাবিব স্বপন কে সাতদিনের কারাদন্ড দেয়। ফের শুরু হয়েছে জুয়া হাউজি, উলঙ্গ নৃত্য, অসামাজিক কর্মকান্ড, লাকি কুপন ড্র। চলছে রাত দিন ২৪ঘন্টা। প্রসাশনের নাকের ডগায় এত বিশাল অনৈতিক আয়োজন কিভাবে চলছে এ প্রশ্ন সবার মুখে মুখে। মেলা কমিটির নতুন ম্যানেজার কড়ইতলী গ্রামের রাশেদ আহমেদ জানান, ভাই রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রসাশান, থানা পুলিশ, জনপ্রতিনিধি সহ উপর থেকে নিজ পর্যন্ত সবাইকে টাকা পৌছে দিচ্ছি।
তাহলে মেলা চালাতে অসুবিধা কোথায়? আপনাকে কত দিতে হবে বলুন? পৌর মেয়র আনিছুর রহমান জানান, গত বছরও একই স্থানে মেলা শুরু হওয়ায় এলাকার আইন শৃংখলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছিল। তরুন সমাজ জুয়া এবং মাদকে আসক্ত হয়ে পড়েছিল। গার্মেন্টস এর শ্রমিকরা কাজ ফেলে রাত দিন পড়ে থাকে জুয়ার নেশায়। এলাকায় বেড়ে গেছে চুরি ডাকাতি। এখনই মেলার নামে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধ করতে না পারলে শ্রীপুরের আইন শৃংখলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করতে পারে।
মেলা সম্পর্কে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গাজীপুর জেলা প্রসাশন মেলা চালনোর জন্য অনুমতি প্রদান করেনি। সপ্তাহের ব্যাবধানে দুই বার মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও কোন খুটির জোরে মেলার নামে চলছে অনৈতিক কর্মকান্ড তা আমার বোধগম্য নয়। প্রয়োজনে আবারও অভিযান পরিচালনা করা হবে। সচেতন মহল মনে করেন এই মেলার নামে অশ্লানীন কর্মকান্ড দীর্ঘ দিন চলতে থাকলে যুব সমাজ ধবংশের পথ অনিবার্য । জানা যায় নামধারী কতিপয় সাংবাদিকেরা এই অসমাজিক মেলার নিয়ন্ত্রন করে মেলা চলতে সহায়তা করে যাচ্ছে ।
সমাজ যারা রক্ষা করবে মুলত তারাই পুলিশ প্্রশাসন,রাজনৈতিক নেতা সহ প্রভাবশালী সবাই কে ম্্যানেজ করে এই জুয়ার আসর বসিয়ে মানুষ কে লোভনীয় অফার দিয়ে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রাস্তায় বসিয়েছে সাধারন মানুষ। আবার অনেকে জুয়ার আসরে টাকা হারিয়ে আতœহত্যা করে এবং সংসার বিচ্ছেদের মত ঘটনা বিদ্যামান ।
মেলার মাইকের শব্দে পাশ্ববর্তী এলাকার ছাত্র/ছাত্রীর পড়ালেখার প্রচুর বিঘœ ঘটছে যা প্রভাবশালী মেলার মালিকদের ভয়ে মুখ খুলতে পারছেনা । এই মেলা অচিরে বন্ধ করা না হলে মানববন্ধন সহ নানা কর্মসূচী দেওয়া হবে বলে জানান শ্রীপুরে মাওনা এলাকার মানুষ । মেলার নামে চলমান অশ্লালীন নৃত্য বন্ধে জেলা প্রশাসকের দ্রত হস্তক্ষেপ কামনা করেন