গাজীপুরে অর্ধশত শ্রমিক অসুস্থ্য, কারখানা ছুটি ঘোষনা
সাকিব/৫২ গাজীপুর।।
গাজীপুরের মনিপুর এলাকায় ইউটা গ্রুপের ইউটা নিটিং অ্যান্ড ডায়িং কারখানায় পেনিক সাইকোলিজিকেল এটাকে আক্রান্ত হয়ে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
আক্রান্তদের মধ্যে ২০ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর রোগীরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভর্তিকৃত রোগীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে মনিপুর এলাকার ওই কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমিবমি ভাব, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এসময় তাদের দেখাদেখি অপর শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
অসুস্থদের মধ্যে কল্পনা, নাদিরা, সালমা, রুখসানা, আলপনা, আফিফা, সাগরিকা, তানিয়া, জেসমিন, হাইকন, আসমা, রাশিদা, ইতি, মিনা, রাবেয়া, সালমা, সম্পা, ফুলমতি এবং সেলিনাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় ভূষন দাশ জানান, তাদের হাসপাতালে দুপুর পর্যন্ত ২০ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তিকৃত রোগীরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
কারখানার অপর শ্রমিক বিউটি আক্তার জানান, গত বৃহ:পতিবার ও একই কায়দায় ৯ জন শ্রমিক অসুস্থ ছিলেন বলে জানান ।কারখানার আবাসিক চিকিৎসক সাইদুজজামান জানান মানসিক চাপ ও ভয় ভীতির কারনে এই রকম ঘটনার সুত্রপাত । অন্যদিকে কারখানার নিয়োজিত শ্রমিকেরা বলছে কোন অশুভ আত্বা বা খারাপ কিছু আছে।অপরদিকে শিল্প পুলিশ -২ এর পরিচালক (এসপি)মো: শোয়েব আহাম্মদ জানান শনিবার সকালে ইউটা গ্রুপের ইউটা নিটিং অ্যান্ড ডায়িং কারখানা শ্রমকি অসুস্থ হওয়ার এক ঘন্টার ব্যবধানে কারখানা বন্ধ করেন কতৃপক্ষ ।