মিলন শেখ/৫২মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এফ.এস মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া উৎসব, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার এফ.এস মডেল একাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ্ব রিয়াজ উদ্দিন রিয়াজ।
উদ্বোধক ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মোঃ আতাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘের বাজার এফ.এস মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ সিদ্দিকুর রহমান মোল্লা। অনুষ্ঠানে পুরস্কার দাতা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মনির হোসেন সরকার। মেধা তালিকায় পুরস্কার দাতা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাউসার আহমেদ মোল্লা ও জনাব মোঃ আল-আমীন ফকির। বিশেষ পুরস্কার দাতা হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বাঘের বাজার শাখা, ট্রান্সকম বেভারেজ লিমিটেড বাঘের বাজার, জনাব মোঃ তারেক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই আমাদের সন্তানকে সুশিক্ষায় স্বশিক্ষিত করে গড়ে তোলার জন্য আহ্বান জানান।
শুধু বই পুস্তকের শিক্ষা নয় বাড়িতেও শিশুদের সামাজিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এবং বাঘের বাজার এফ.এস একাডেমির সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করেন।