জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ
গাজীপুর জেলার ২য় কাউন্সিল ও আলোচনা সভা সফল ভাবে সম্পন্ন হয়েছে, গাজীপুর জেলা শুব্বানের দ্বিতীয় (২০২৬-২০২৮) সেশনে আব্দুল আজিজ মিয়া (রুবেল) কে সভাপতি এবং হাফেজ আতিকুল্লাহকে সাধারণ সম্পাদক করে মোট ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী মাহমুদিয়া হাফিজিয়া কওমী মাদরাসা ও এতিমখানা মসজিদে অত্র মাদরাসার শিক্ষার্থীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা শুরু হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারী জেনারেল শাইখ অধ্যাপক মুহাম্মাদ আসাদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর তা’লীম ও তারবিয়াত বিষয়ক সেক্রেটারী শাইখ নুরুল আবসার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ গাজী, এছাড়া বিশেষ আলোচকের বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় শুব্বানের ছাত্রকল্যাণ সম্পাদক শাইখ মোঃ নাজিবুল্লাহ সহ জেলা জমঈয়তের দায়িত্বশীলবৃন্দ।