সাকিব/৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পুলিশ ফাড়িঁর পূর্ব পাশে আজ ২৩ ফেব্রুয়ারি বৃহঃস্পতিবার সকালে, স্থানীয় আশরাফুল আলমের বাড়ীর ভাড়াটিয় মুক্তা বেগম (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধর করে পুলিশ।
মুক্তার বাবা জানান, তিন বছর আগে তার মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেন পিরোজপুর জেলার জিয়ানগর থানার বালিয়াপাড়া গ্রামের আলমগীর বেপারীর ছেলে জুয়েল।
প্রতিবেশিদের দেয়া তথ্য মতে, বুধবার রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমান, পরে সকাল ৭ টায় হঠাৎ রুমের ভিতর থেকে মুক্তার স্বামী জুয়েল চিৎকার করলে, পাশের রুমের ভাড়াটিয়ারা এগিয়ে আসেন, পরে তারা দরজা খুলে ভিতরে দেখেন মুক্তা গলায় ওরণা পেচানো অবস্থায় বিছানায় পরে আছে।
খবর পেয়ে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এ এস আই মাজাহারুল ইসলাম ঘটনা স্থল থেকে মুক্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মুক্তার স্বামী জুয়েলকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে, পুলিশ জানায়, বাদীপক্ষ মামলা করলে পুলিশ পরবর্তি ব্যবস্থা গ্রহন করবো।