৫২, গাজীপুর অফিস।।
গাজীপুুুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীকে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৩ কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা করার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুরে ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) গ্রামে মঙ্গলবার (১৪ জানুঃ) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শ্রীপুর থানার এসআই নাজমুল সাকিব। পরে বুধবার রাতে কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।
মামলায় নয়নপুর গ্রামের শরিফ (১৮), সুজন (১৯), শরীফ (২০) ও কবির হোসেনের স্ত্রী উর্মি (১৮), কে আসামি করা হয়।
অভিযোগে মেয়েটির মা জানান, তিনি একটি পোশাক কারখানায় ও তার স্বামী দিনমুজুরের কাজ করেন। মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই দিন (মঙ্গলবার) সন্ধ্যায় প্রতিবেশী উর্মি তার মেয়েকে সুজনের জন্মদিনের দাওয়াতে নিয়ে যায় এবং পরে জোর করে কোমল পানীয় খাওয়ায়। এরপর মেয়ে অচেতন হয়ে পড়লে উর্মির সহযোগিতা তিন বন্ধু মিলে বাড়ি থেকে দূরের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সন্ধ্যা ৭টায় বাসায় ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। পরে রাত ১০টার দিকে বাড়ির গেটে অচেতন অবস্থায় মেয়েকে পায়। বুধবারে মেয়েটি স্কুলে যায়। কিন্তু অসুস্থ বোধ করায় ফলে বাসায় চলে আসে। পরে মেয়েটি তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়।
শ্রীপুর থানার এসআই নাজমুল সাকিব জানান, বুধবার রাত সাড়ে ১১টায় মেয়েটিকে নিয়ে তার মা থানায় এসে অভিযোগ করে। তাই উর্মিকে গ্রেপ্তার করা হয়। অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।