গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় থেকে মঙ্গলবার রাতে এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুনীর নাম শাহীনুর আক্তার (২১)। নিহত তরুনীর বাড়ী খুলনা জেলায়।
সে স্বামীর সাথে গাজীপুরে আসেন চাঁর বৎসর আগে ঐ এলাকায় থেকে আরাবী ফ্যাশন লিঃ চতুর্থ তলার ফোলডিংম্যান ছিলেন।নিহতের স্বামীর নাম নজরুল ইসলাম,পাশের রুমের ভাড়াটিয়ারা জানান স্বামী দ্বিতীয় বিবাহ করার পর মেয়েটিকে সঠিক মত দেখাশুনা করতোনা।ভাড়া থাকা রুমের দরজা ভেঙ্গে আঁড়ার সঙ্গে ওরনা দ্বারা গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।রাতেই লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ীর এ এস আই খাইরুল ইসলাম এর কাছে জানতে চাইলে এটি হত্যা নাকি আত্মহত্যা প্রশ্নে তিনি বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে। তিনি আর জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।এই রিপোর্ট লেখা পর্যন্ত থানাই কোন অভিযোগ দেয়া হয়নি।