৫২ গাজীপুর থেকে।।
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন এর পশ্চিম বেগমপুর এলাকায় শিশুদের জন্যে সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে মাদার কেয়ার মডেল একাডেমি নামের একটি কিন্ডারগার্ডেন উদ্বোধন করা হয়েছে।
মাদার কেয়ার মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক একেএম আব্দুর রহমান বলেন, এলাকার শিশুদের মানসম্পন্ন সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আজ ১০ নভেম্বর (রবিবার) মাদার কেয়ার মডেল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকার মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন সরকার, মর্ডান একাডেমীর অভিভাবক সদস্য আব্দুস সালাম, মেরিট একাডেমির শিক্ষক জাবের হোসেন সহ নতুন ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রী অভিভাবক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।