মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর সদরের জয়দেবপুর থানাধীন লনজানী এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রাবিয়া কে পিটিয়ে ও পাশবিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে, স্বামী আফজাল হোসেন (২৮) এর বিরুদ্ধে।
নিহত রাবিয়া, জয়দেবপুর থানাধীন লনজানী এলাকার জহিরুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সদর উপজেলার লনজানী গ্রামের ফজলুল হকের ছেলে আফজাল হোসেনের সাথে দীর্ঘদিনের প্রেম- ভালোবাসার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক ও পরবর্তীতে পারিবারিক ভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকে আফজাল যৌতুকের দাবী সহ বিভিন্ন কারণে তাদের উভয়ের মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকত। এমতাবস্থায় বুধবার (৬ মে), রাত ১১ টার সময় ডাক-চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে আহত অবস্থায় রাবেয়াকে বিছানায় পরে থাকতে দেখি। এ সময় তার স্বামী পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও রাবেয়ার ভাইয়েরা এসে তাকে দ্রুত উদ্ধার করে, প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা (নং ৭) দায়ে করেন।