মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুরের শ্রীপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব ১। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাত ২.৩০মিঃ এর সময় র্যাব-১ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া চন্নাপাড়া সাকিনস্থ জনৈক মোঃ নজরুল ইসলাম এর বাড়ির সামনের পায়ে হাঁটার রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সবুজ মিয়া (২১), নামের এক মাদক কারবারির দেহ তল্লাশি করে ইয়াবা সহ আটক করে।
আটককৃত সবুজ মিয়া শ্রীপুর থানাধীন কেওয়া এলাকার (চন্নাপাড়া) মোঃ হারেজ মিয়ার ছেলে।
উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীর দেহতল্লাশী করে ২টি সাদা জিপার ব্যাগে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক সবুজ মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে, গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসতেছিল। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।