মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১) উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ টায়, গাজীপুরের পোড়াবাড়ী র্যাব-১ ক্যাম্পের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লেফটেন্যান্ট কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম, বিপিএম, পিএসসি, এসি অধিনায়ক র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। বিশেষ অতিথি ছিলেন, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ্ আল-মামুন, (জি), বিএন। এছাড়াও সভায় গাজীপুরের বিভিন্ন উপজেলার সম্মানিত চেয়ারম্যানগণ, ভাইস চেয়ারম্যানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।তাদের মতামত ব্যক্তকরে আইন-শৃঙ্খলা বাহিনিকে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করে লেঃ কর্ণেল সারওয়ার-বিন-কাশেম বলেন, “মাদকব্যবসায়ী সে যেই হোকনা কেন তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।”সভায় বক্তারা র্যাবের ভূয়সী প্রশংসা করেন। পরে জনপ্রতিনিধিদের নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।