সাকিব / ৫২ মফস্বল ডেস্ক।।
সমকাল পত্রিকার সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারের দাবীতে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
গতকাল সকাল ১১টা ৩০মিনিটে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
প্রেসক্লাবের সভাপতি এম.এ. কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার ফরিদুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক মাহবুব হোসেন, কোষাধ্যক্ষ লাভলু মিয়া, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, সহ দপ্তর সম্পাদক আবু জাফর, ক্রীড়া সম্পাদক আইয়ুব খান।
অনলাইন নিউজ পোর্টাল নিউজ চ্যানেল ৫২ সম্পাদক মোঃ আব্দুল আজিজ,আলিফ টিভি’র জেলা প্রতিনিধি তুহিন সরওয়ার, দৈনিক নিরপেক্ষ সংবাদের বার্তা সম্পাদক আসাদুল হক ভূইয়া, দৈনিক খবর বাংলাদেশ সদর থানা প্রতিনিধি আরিফ খান, দৈনিক বঙ্গজননী’র জেলা প্রতিনিধি রতন হোসেন, দৈনিক নবরাজ সদর প্রতিনিধি ওবাইদুল ইসলাম,দৈনিক ভোরের অপেক্ষা’র স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা শিমুল হত্যাকান্ডের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত ঘাকতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী-সন্তানদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান। ক্ষমতাসীন আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘষের্র সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌর মেয়র আওয়ামীলীগ নেতা হালিমুল হক মীরুর বন্দুকের গুলিতে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল গত শুক্রবার নিহত হন।