৫২ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক।।
ডাক্তার নেই, পরীক্ষানীরিক্ষার সরঞ্জাম নেই, তবুও থেমে নেই চিকিৎসা সেবা, রোগী দেখছেন মেডিকেল অ্যাসিস্টেন্ট ও পল্লী চিকিৎসক ! সেবা দিচ্ছেন ডিপ্লোমাহীন র্নাসরা এই হলো গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার আল মদিনা হাসপাতালের চিত্র।
রোগীদের ভীড় থাকলেও নেই কোন ডাক্তর, ২০০ টাকা ভিজিটে রোগী দেখছেন গ্রাম্য চিকিৎসকের প্রশিক্ষণ নেয়া ডা. সিরাজুল হক, সাংবাদিকদের দেখে পালিয়ে যান তারা পরে মোবাইল ফোনে কথা হলে তার অপকর্মের কাথা স্বীকার করেন। হাসপাতাল থেকে সামান্য ট্রেনিং নেয়া ডিপ্লোমা হীন নার্সরা সেবা দিচ্ছেন রোগীদের, নামে মাত্র মেডিকেল অফিসার সিরাজ উদ্দিন আছেন বলে জানালেও তিনি থাকেন প্রায়ই ছুটিতে।
সকল ধরনের মেডিকেল পরীক্ষা করা হয় বলা হলেও ল্যাবরেটরিতে নেই কোন ল্যাব টেকনিশিয়ান কর্তপক্ষ বলছেন তারা ছুটিতে, তার পরও থেমে নেই পরীক্ষার কার্যক্রম।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, আল-মদিনা হসপিটালের মালিক রিয়াজ উদ্দিন(৩৬) পাশের একটি হসপিটালে মার্কেটিং এ কর্মরত ছিলেন, পেশায় ডাক্তার না হলেও নামের আগে ডাক্তার ব্যবহার করে নিয়মিত রোগীদের প্রতারিত করে আসছেন রিয়াজ।সাংবাদিকরা হসপিটালের তথ্য সংগ্রহে গেলে নিজের পরিচয় গোপন করে হসপিটাল থেকে কেটে পরেন, স্থানীয় ১০ থেকে ১২ জনের মাস্তানেরা সাংবাদিকদের উপর হামলার চেস্টা করেন, পরে হামলা করতে না পেরে স্থানীয় মাস্তান হৃদয় কে দিয়ে সাংবাদিকদের বিভিন্ন হুমকি দিতে থাকেন, হসপিটালের নামে কোন নিউজ করলে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন মাস্তান হৃদয়।
তাদের এই ক্ষমতার উৎস খুজতে গিয়ে যানা গেছে, রাজেন্দ্রপুর ক্যান্টেনমেন্ট এলাকায় হসপিটালটি অবস্থিত, আর এর মালিকানায় রয়েছেন….
খোঁজ নিয়ে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ হাসপাতালটি চললেও বর্তমানে সিভিন সার্জনের অনুমতি ছাড়াই চলছে, এমনকি ট্রেড লাইসেন্স ও নেই তাদের এই যদি হয় একটি হাসপাতালের চিত্র তাহলে সাধারন রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার দায়িত্ব কার প্রশ্ন রাজেন্দ্রপুরবাসীর।