মানিক মিয়া সদর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের নেতৃত্বে (বুধবার) সকাল ১১ টায় সদর উপজেলার মেম্বারবাড়ী ব্যক্তিগত অফিসে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নেতা-কর্মিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়।
জীবন বৃত্তান্ত সংগ্রহ করাকালীন সময়ে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও জেলা যুবলীগের সদস্য ফিরোজ মিয়া, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন ,ভাওয়ালগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মহসিন কবিরসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর সদর উপজেলার পিরুজালী, মির্জাপুর, ভাওয়ালগড় ও বাড়িয়া ইউনিয়ন এলাকার শতাধিক পদ প্রত্যাশী নেতাদের নিকট থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে।