৫২ রাজনীতি ডেস্ক।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৩ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজ শ্রীপুরে গণসংযোগ ও পথসভা করেন।
মঙ্গলবার ১৮ ডিসেম্বর শ্রীপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে ও পথসভা করেছেন। এসময় আ’লীগের নতুন ইশতেহারের কথা ভোটারদের জানান এবং দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থণা করেন। সকাল থেকে গিলার চালা, বেড়াইদের চালা (৭নং), বহেরার চালা (৯নং), মাওনা বাজার, আনসার রোড, পৌর শহরের কেওয়া পশ্চিম (৯নং) খন্ড, প্রশিক্ষা মোড়ে (৮নং) গণসংযোগ করেন। গণসংযোগ শেষে, তিনি পথসভায় আ’লীগের ইশতেহারের ২১টি অঙ্গীকার তুলে ধরেন। আমার গ্রাম আমার শহরঃ প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ, তারুণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধিঃ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা, দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, নারীর ক্ষমতায়ন লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ, পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ ও মাকদ নির্মূল, মেগা প্রজেক্টগুলোর দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা, দারিদ্র্য নির্মূল, সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি, সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা, সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার, আধুনিক কৃষি-ব্যবস্থার লক্ষে যান্ত্রিকীকরণ, দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন রক্ষাকারী সংস্থা সহ আ’লীগের সকল ইশতেহার গাজীপুর ৩ আসনে প্রতিফলিত করাই হবে আমার প্রধান কাজ।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর মেয়র মোঃ আনিছুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, স্থানীয় কাউন্সিলর হাবিবুল্লাহ্, আ’লীগ নেতা মাহাতাব উদ্দিন, লিয়াকত আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সভাপতি আজীজুল রহমান সহ আ’লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।