৫২ ভোলা দক্ষিন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনের শশীভূষন কৃষি ব্যাংকে মুখোশপড়া একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে। এসময় ডাকাতদল ব্যাংকের নৈশ প্রহরী বিল্লাল হোসেন ঝান্টুকে(৩৫)কুপিয়ে আহত করেছে। শশীভূষন বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শশীভূষন কৃষি ব্যাংকের পিয়ন আঃ হক জানান,শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টায় শশীভূষন কৃষি ব্যাংকের পিছনের জানালার গ্রিল ভেঙে মুখোশপড়া একদল ডাকাত ব্যাংকে ঢুকে ঘুমন্ত নৈশ প্রহরীকে এলোপাথারি কুপিয়ে আহত করে।ব্যাংকের পার্শ্বের বসত ঘরের লোকজন ঘোংড়ানীর শব্দ পেয়ে ঝান্টুকে ডাকাডাকি করলে ডাকাতরা পালিয়ে যায়। ব্যাংকে ডাকাত ঢুকার সংবাদ শশীভূষন বাজারে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা এসে ব্যাংকে জড়ো হয়।এসময় ডাকাতের কোপে গুরুতর আহত ঝান্টুকে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঝান্টুকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।
ব্যাংকে ডাকাত আক্রান্তের সংবাদ পেয়ে শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।