৫২, মামুন হোসেন (গাজীপুরঃ)
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিস্যার ইন-চার্জ আকবর আলী খান এর নের্তৃত্বে ১৩ই জুলাই সোমবার কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিস্যার এসআই মোহাম্মদ মাহাবুব সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার সুরাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আঃ জলিল নামের (৩৫), এক মাদক কারবারী’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আঃ জলিল, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার সুরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত শাহারাজ এর ছেলে।
কাশিমপুর থানা পুলিশ ১৪ জুলাই (মঙ্গলবার)
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে, বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
বেশকিছু দিন পূর্বে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬,০০,০০০/-(ছয়লক্ষ) টাকা সহ কাশিমপুর থানার সেকেন্ড অফিসার এস.আই সাইদুল ইসলাম তাকে গ্রেফতার করেন।
মাদক কারবারি আঃ জলিলের বিরুদ্ধে সাবেক জয়দেবপুর থানায় ০২ (দুই) টি এবং বর্তমান কাশিমপুর থানায় ০২ (দুই) টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।