কায়সার আহমেদ সুজন নিউজ চ্যানেল৫২.কম : রাজশাহীর দুর্গাপুরে পুকুর খননের হিড়িক শুরু হয়েছে অনেক আগে থেকেই ৷ রাস্তা-ঘাট অতীতে বন্ধুর থাকায় মাছবাহী গাড়ি চলতো ভেতরের বিকল্প পথ দিয়ে ৷ কিন্তু সম্প্রতি রাস্তার কাজ আধা-আধি সম্পন্ন হওয়ায় যান চলাচল শুরু হলে পুরো কাজ শেষ হওয়ার আগেই রাস্তার অবস্থা কাহিল ৷ পুকুর খননের মাটি টানাটানির সময় মাছের গাড়ির পানি পড়ে সূচনা করছে মরণ ফাঁদের ৷ বাইক চালকগণ চলাচল করছে সার্কাস করার কায়দায় ৷ তদুপরি পরিস্থিতি অনুকূল না হওয়ায় অকস্মাৎ পড়ে গিয়ে অনেকেই হাত-পা জখম করে ঘরে ফিরছেন ৷ কেউ কেউ ভিড় জমাচ্ছেন উপজেলা হেল্থ কম্প্লেক্সে ৷ শুধু আজকেই এসেছিল সাত জন ৷ যারা আসেনি, তাদের সংখ্যা আরও কতজন—কে জানে ? ধরমপুর নিবাসী ভুক্তভোগী মো. হৃদয় (২২) বলেন, আরও কত মানুষ দুর্ভোগের শিকার হওয়ার পর প্রশাসনের নজরে আসবে—সেটাই এখন দেখার ব্যাপার !!