রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

নরসিংদীতে কৃষিবিভাগের অসহযোগিতা শিম চাষিরা পচন আতংকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ৬:৪৯ অপরাহ্ণ

এম লুৎফর রহমান, ৫২ নরসিংদী প্রতিনিধি।।

একদিকে স্থানীয় কৃষি বিভাগের অসহযোগিতা অন্যদিকে ফড়িয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য।

লাভের আশা ক্ষীণ। তার মধ্যে চাষিদের নতুন দুশ্চিন্তার নাম পচন রোগ। এই পচন এখন চাষিদের কাছে আতংক হিসেবে দেখা দিয়েছে। নরসিংদী জেলার শিম চাষিদের অবস্থা এখন এমনই। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুতেই পরোয়া নেই তাদের।

ফসল ওঠলে সুদে-আসলে কৃষকের মুখে ফুটে হাসির ঝিলিক। কিন্তু সেই ফসলই এখন নষ্টের মুখে। নরসিংদীর শিম চাষিরা পচন আতংকে দিন কাটাচ্ছেন। শিমে পচন দেখা দেওয়ায় হতাশায় নিমজ্জিত তারা। আগাম ফসল বাজারে আনার যে সপ্ন ছিল তা পুরোপুরি পূরণ করতে পারছেন না কেউই। এখন পর্যন্ত জেলার অধিকাংশ শিম চাষিই শিম বিক্রি করতে পারেননি বাজারে। যার ফলে চলতি বছরে লাভের মুখ আর তাদের দেখা হবে না। পাশাপাশি পাইকারী বাজারে ফড়িয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে।

অল্প যেটুকুই বা বাজারে আসে কায়দা করে তার ফায়দা লুটে নেয় ফড়িয়া ব্যবসায়ীরা। আর স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তো রয়েছেই শিম চাষিদের। নলডোক, ইরশা-১, ইরশা-২ ও বারি এই চার জাতের শিম চাষ হয় নরসিংদীতে। এ বছর জেলায় দুই হাজার ৬৪১ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। রায়পুরা, শিবপুর, বেলাব ও পলাশ এই চার উপজেলায় সবচেয়ে বেশি চাষ করা হয় শিম। অল্প খরচে বেশি লাভ হওয়ায় উপজেলাগুলোতে আগাম শিম চাষ করা হয়েছে।

প্রতি বছরই উৎপাদিত শিম জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিবছর এই জেলার চাষিরা আশ্বিন মাসের মধ্যেই প্রতি বিঘায় ৩০ থেকে ৪০ হাজার টাকার আগাম শিম বিক্রি করতো। কিন্তু চলতি বছর একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে গরম আবহাওয়া থাকায় শিমের ফুল ফোটার সঙ্গে সঙ্গেই তাতে পচন দেখা দেয়।

যার কারণে এখন পর্যন্ত কোনো চাষিই বাজারে দুই থেকে পাঁচ হাজার টাকার বেশি শিম বিক্রি করতে পারেননি। রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের বন্দে আলী মিয়া জানান, এক বিঘা জমিতে শিম চাষ করতে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। স্প্রে করেও এবার ফল পাওয়া যাচ্ছে না।

তাই এখন পর্যন্ত শিম বিক্রি সম্ভব হয়নি। একই উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন অভিযোগ করেন যে, চাষিদের বিভিন্ন সহযোগিতা বা পরামর্শ দেওয়ার সরকারের সার্বক্ষণিক নির্দেশ থাকলেও কৃষি বিভাগ সবজি বা শিম চাষিদের তেমন সহযোগিতা করে না। এ কারণে অধিকাংশ সবজি চাষিদের লোকসান গুণতে হয়। পচন রোগে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা

কৃষি বিভাগের হাতে নেই বলেও অভিযোগ করেন তিনি।নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লতাফত হোসেন বলেন, ‘আমরা শিম চাষিদেরকে ভাল বীজ ব্যবহারের পরামর্শ দিয়েও বারবার ব্যর্থ হচ্ছি। কৃষকরা তাদের ঘরে থাকা ফাংগাসযুক্ত বীজ ব্যবহারের ফলে এই পচন রোগ দেখা দেয়। তিনি চাষিদের অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক শিম বা সবজি চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ কারণে আগাম শিম চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। বর্তমানে শিমের দামও ভাল পাচ্ছেন চাষিরা।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910
181920