এম লুৎফর রহমান, ৫২ নরসিংদী প্রতিনিধি।।
ব্যাপক নদী দূষণ ও নদী দখল করে কারখানা নির্মাণের পর এবার প্রবাসীর কষ্টার্জিত সম্পত্তি দখল করে নেয়ার চেষ্টা করছে হামিদ ফেব্রিক লিঃ নামের একটি কোম্পানী।
কোম্পানীর মালিকের পালিত স্থানীয় মস্তান বাহিনী ও এক শ্রেণীর দালালদের মাধ্যমে প্রবাসী পরিবারের সদস্যদের মামলা দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তাদের ক্রয়কৃত ২৪ শতাংশ জমি দখল করার চেষ্টা চালাচ্ছে কোম্পানী।
ভূমি সুরায় চারিদিকে আট ফুট উচু দেয়াল নির্মাণ করেও ভুমি দস্যু হামিদ ফেব্রিক্সয়ের জবর দখলের কবল থেকে রক্ষা পাচ্ছেনা প্রবাসী পরিবারটি।
সন্ত্রাসীদের মাধ্যমে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানী করা হচ্ছে প্রবাসী আঃ আউয়াল তার পরিবারের সদস্যদেরকে। একের পর এক মিথ্যা মামলা ও সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এ পরিবারটি।
সরেজমিনে দেখা গেছে, নরসিংদী সদর উপজেলার শিলমান্দি গ্রামের আঃ আউয়াল দীর্ঘ দিন প্রবাসে চাকুরী করে তার কষ্টার্জিত টাকা দিয়ে শিলমান্দি মৌজায় ২৪ শতাংশ নাল ভূমি ক্রয় করে নিজ নামে নামজারী জমাভাগ করে ভোগ দখলে নিয়ত আছে। সম্প্রতি তিনি প্রবাস থেকে ফিরে জমিটিতে মাটি ভরাটের পর চারিদিকে ৮ফুট উচু সীমানা প্রাচীর নির্মাণ করে।
হামিদ ফেব্রিক্স কোম্পানী সংলগ্ন উক্ত জমিটির উপর নজর পড়ে মালিকের। স্থানীয় দালালদের মাধ্যমে কোম্পানীর পক্ষ থেকে জমিটি ক্রয় করে নেয়ার জন্য আঃ আউয়ালের নিকট প্রস্তাব পাঠানো হয়।
প্রস্তাবে রাজী না হওয়ায় শুরু হয় অত্যাচার, নির্যাতন ও নানা কূট কৌশল। সম্প্রতি এলাকার সন্ত্রাসীদের দিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়। পুলিশ দিয়ে প্রবাসীর সীমানা প্রাচিরের ভিতরে রাখা নির্মাণ সামগ্রী জোরপূর্বক সরিয়ে ফেলা হয়।
তার ভূমিতে প্রবেশ করতে তাকেই বাধা প্রদান করা হয়। এলাকায় কোন ঘটনা ঘটলেই ঐ মামলায় জড়িয়ে দেয়া হয় প্রবাসী ও তার পরিবারের সদস্যদের। হামিদ ফেব্রিক্স লি: এর মালিকের অত্যাচারে অতিষ্ট প্রবাসী আত্মরার্থে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তপে কামনা করেছেন।
এ ব্যাপারে কথা বলতে কোম্পানীর মালিকের মুঠোফুনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।