গত ১৪/০৭/২০২০ইং সকাল অনুমান 8 টায় আমার সহধর্মিনী বাসা হইতে ভবানীপুর বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। ২/৩ ঘণ্টা অতিবাহিত হইলে আমার স্ত্রী সন্তানরা আমার বাসায় ফিরে না আসায় আমার স্ত্রীর ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলে ও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর আমার সমস্ত আত্মীয়-স্বজনদের বাসা-বাড়িতে এবং সম্ভব্য সকল জায়গায় আমার স্ত্রী সন্তানদের অনুসন্ধান করে কোন সন্ধান পাই নাই। তাই বিষয়টি ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে শিমোন বারিকদার বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করে যাহার নাম্বার ৬২৫ ও তারিখ ১৫/০৭ ২০২০ ইংআমার স্ত্রী-পুত্র এবং মেয়ের সন্ধান চাই, স্ত্রী জেসমিন আক্তার (২৭) গায়ের রং ফর্সা ওজন ৫৫ কেজি মুখমণ্ডল গোলাকার উচ্চতা ৫ ফিট জামা কালো বোরকা। মেয়ে সুইটি বয়স ৫ গায়ের রং শ্যামলা উচ্চতা ২ ফিট ওজন ১৮কেজি মুখমণ্ডল গোলাকার পরিহিত জামা মেগি হাতা গেঞ্জি এবং থ্রি কোয়াটার প্যান্ট, ছেলে ইমন বয়স ৯ উচ্চতা ২ ফিট গায়ের রং শ্যামলা ওজন ৩০ কেজি মুখমণ্ডল গোলাকার গায়ে গেঞ্জি এবং হাফপ্যান্ট পড়া ছিল।
যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন তাহলে শিমোন বারিকদার মোবাইল- ০১৬৯০২৬৭৪৯৫ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো!