৫২ বিশেষ ডেস্ক।।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য সম্প্রতি সরকার কেন্দ্রীয়ভাবে একটি শ্রমিক কল্যাণ তহবিল গঠন করেছে। এই তহবিল গঠনের ফলে দেশের পোশাক খাতের শ্রমিকদের আপত্কালীন সময়ে নিরাপত্তার বিষয়টি আরো একধাপ এগোলো বলে মনে করেন এ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা জানান, এই তহবিল এমনভাবে গঠন করা হয়েছে, যার ফলে শ্রমিকরা যেমন আপত্কালীন সময়ে সুবিধা পাবে, অন্যদিকে কারখানার দুর্ঘটনার কারণে শ্রমিকের পাওনা পরিশোধে মালিক অসমর্থ হলে এই তহবিল থেকে শ্রমিকের পাওনা পরিশোধ করা যাবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কোনো কারখানার মালিক কোনো দুর্ঘটনার কারণে শ্রমিকদের ন্যায্য পরিশোধে তাত্ক্ষণিকভাবে অসমর্থ হলেও ওই তহবিল থেকে অর্থ ব্যবহারে এমন সুবিধা রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্ত নেবে তহবিল পরিচালনা বোর্ড।