মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুরে বাঘের বাজার এলাকায় প্যানটেক্স পিনুইন কারখানার চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবীতে কারখানা ভাংচুর, অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা।
শনিবার (২৩ মে) সকাল ৯ টা থেকে প্যানটেক্স কারখানার প্রায় ৮ হাজার শ্রমিকরা বিক্ষোভ এবং ভাংচুর, অতপর অগ্নিসংযোগ করে, এতে কারখানার ফেব্রিক্স সহ বিভিন্ন মেশিন পুরে যায়। পরে শ্রীপুরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানিয়েছেন, শ্রমিকদের চলতি মে মাসের আংশিক বেতন ও ঈদ বোনাস কিছুই দেয়নি কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল ৯ টার দিকে বিক্ষোভ ও ভাঙচুর করে কারখানার ভেতর। পরে কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় বেশ কিছু গাড়ি ও ভাংচুর করে শ্রমিকরা। দুপুর দুইটার পর কিছু শ্রমিক পুনরায় কারখানায় গিয়ে অগ্নিসংযোগ করে, তখন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্যানটেক্স কারখানার শ্রমিকরা সকালে বিক্ষোভ ও ভাংচুর করে কারখানার বাইরে চলে যায়। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। দুপুর ২টার দিকে কারখানার চার তালায় অগ্নিসংযোগ করে। বিকেল চারটার দিকে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এসময় প্রায় ৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভ রত শ্রমিকরা জানায়, “আমাদের চলতি (মে) মাসের আংশিক বেতন ও ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ কারখানায় নিয়ে আসে। কিন্ত, সকাল ৯টায় দিবেনা বলে জানিয়ে দেয়। এখন পর্যন্ত কোন কিছুই পাইনি। আমাদের পরিবার নিয়ে কিভাবে ঈদ করবো। ঘর ও দোকান ভাড়া বাকি তারা আমাদের টাকার জন্য চাপ দিচ্ছে। এই এলাকার ভোটার না হয়ায় কোন সাহায্য পাচ্ছি না। আমাদের খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে। এখন জদি আমরা ঈদ বোনাস না পাই, তাহলে বাচ্চাদেরকে নিয়ে ঈদের দিন না খেয়ে থাকতে হবে।”
এ ব্যাপারে শিল্প পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে কারখানায় বিক্ষোভ ও ভাংচুর ও অগ্নিসংযোগ করে, পরে মহাসড়ক অবরোধ করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।