ইয়ামিন হোসেন ভোলা ॥
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ঐতিহ্যবাহি নাদের মিয়া বাড়ীর দরজায় মমতাজ উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় শুভ উদ্বোধন হয়েছে।
আজ সকাল ১০টায় মাদ্রাসা কমপ্লেক্সে এই উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ছবুর মিয়া এসময় বক্তব্য রাখেন ভোলা বন্ধুজন অফিসের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইউনুছ, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ঐতিয্যবাহী নাদের মিয়া পরিবারের গৌরব হাসনাইন আহাম্মদ হাছান মিয়া, ও বিশিষ্ট সমাজ সেবক হোসেন মিয়া, মাওলানা মোঃ ইউনুছ এসময় আরো উপস্থিত ছিলেন।
দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, ইলিশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া, ইউপি সদস্য শাহাজল বেপারী, বারেক পাটোয়ারী, কামাল হোসেন রতন, লোকমান পাটোয়ারী আওয়ামীলীগ নেতা ছায়েদ আলী জমাদার সহ ইলিশা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা ইয়াছিন নবীপুরী।