ইয়ামিন হোসেন/৫২মফস্বল ডেস্ক।।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের শাহ্জাহান ডাক্তারের বিরুদ্ধে এতিমের জমি দখলের অভিযোগ উঠেছে। সূত্রে জানাযায়, ভেদুরিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের (হেতনারহাট বাজার) ছাদেক মিঝির ছেলে শাহ্জাহান ডাক্তার জোর পূর্বক ১৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছে দীর্ঘ ১০ বছর যাবৎ। জানা যায়, তার ভাই সামছুদ্দিন দীর্ঘদিন পর্যন্ত নিখোজ রয়েছে। এই সুযোগে শাহ্জাহান ডাক্তার তার ১৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছে।
এর মধ্যে সামছুদ্দিনের দুই সন্তান রেখে স্ত্রীও মারা যায়। এই অসহায় দুই ছেলের ঠিকানা হয় নানার বাড়ীতে। এদিকে শাহ্জাহান ডাক্তার উল্টা ঐ জমি তার নামে নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পায়তারা করে আসছে এবং তার ভাতিজাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে ও তার মামা আমিনকেও তার অসহায় ভাগিনাদেরকে বাড়ী থেকে বের করে দেওয়ার জন্য একাদিকবার সাচিয়েছে। জানা যায়, শাহ্জাহান ডাক্তার এলাকার প্রভাবশালী বলে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। সামছুদ্দিনের ছেলে শামীম জানান, আমার মা মারা যাওয়ার পর বাবা ও নিখোজ এমন অবস্থায় আমার চাচা শাহ্জাহান ডাক্তার ও তার ছেলে মঞ্জুর আলমের কাছে আমরা খেলনার পুতুল হয়ে যাই। তারা আমি ও আমার ভাইকে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমার বাবা নিখোজের বিষয়টি আমরা একাদিকবার চাচার সাথে যোগাযোগ করলেও চাচা আমাদেরকে পাত্তা দিচ্ছে না। আমরা অসহায় বলে এলাকার কেউ আমাদের পাশে দাড়াতে পারছে না। চাচার ভয়েতে। আমার চাচা শাহ্জাহান ডাক্তার কিছুদিন আগে আমাকে বলে তোর বাবা ওমান আছে চিন্তার কোন কারন নাই এবং ঢাকা গাজীপুর একটি বিয়ে করেছে কিন্তু আমার বাবার সাথে যোগাযোগ করার জন্য একাদিকবার চাচার কাছে তার মোবাইল নম্বর বা ঠিকানা চাইলেও আমার চাচা আমাদেরকে দেয়নি। আমাকে আমার ছোট ভাই বাবার কথা জিজ্ঞাসা করলে আমি কোন উত্তর দিতে পারি না শুধু চোখের জলেই উত্তর দেই। এই ব্যাপারে অভিযুক্ত শাহ্জাহান ডাক্তারের সাথে যোগাযোগ করলে তিনি তার ভাইয়ের জমি এটা স্বীকার করলেও নিজের ভাগ ছারতে রাজি না (শালিশ মানি তালগাছ আমার)। তার ভাই নিখোজ কিনা এমন প্রশ্নের উত্তরে শাহ্জাহান ডাক্তার জানান, আমার ভাই আমার কাছে গত কয়েক মাস পূর্বে পাঁচ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন আপনার ভাতিজাদেরকে তার বাবার ঠিকানা দিচ্ছেন না কেন এমন প্রশ্নের উত্তর দিতে পারে নি এবং তিনি আরো জনান, তার ভাই নিখোজ হওয়ার পর থানায় একটি জিডি করা হয়েছে জিডির নাম্বার দিতে পারেনি। ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি দীর্ঘদিন ধরেই জানি এই জমিটি শাহ্জাহান ডাক্তারের ভাইয়ের জমি কিন্তু কিভাবে শাহ্জাহান ডাক্তার দখল করে আছে জানি না ? ঐ ওয়ার্ডের মেম্বার কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই জমিটি সামছুদ্দিনের ছিল শাহ্জাহান ডাক্তার যেহেতু দীর্ঘদিন ভোগ দখল করে ছিল এখন তার ভাতিজাদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া উচিত। ঐ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই মাষ্টার জানান, আমার কাছে সামছুদ্দিনের ছেলে শামিম ও তার শ্যালক আমিন এসে ঘটনাটি জানিয়েছে এতিমের কথা চিন্তা করে শাহ্জাহান ডাক্তার জমিটি ছেড়ে দেওয়া উচিত তবে আমি ওদেরকে বলেছি ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করার জন্য তখন প্রয়োজনে আমি থেকে বিষয়টি পয়সালা করে দিব।