ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার বাহাদুর খানেঁর উপর হামলা ও মোটরসাইকেল ভাংচুরের খবর পাওয়া গেছে।বর্তমানে বাহাদুর খানঁ ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সরজমিনে গিয়ে জানা যায়, ভেলুমিয়া ইউনিয়নের পাকিস্তান বাজার সংলগ্ন নদী থেকে বালু নিয়ে একটি মাদ্রাসা ভরাট করছেন ঐ ওয়ার্ডের মেম্বার বাহাদুর খানঁ এই বিষয় নিয়ে জেলা প্রশাসন বিষয়টি জানলে বালু উত্তোলন নিষেধ করলে বাহাদুর খানঁ বন্ধ করে দেন কিন্তু বালু উত্তোলন নিয়ে ভেলুমিয়া বাজারে সাবেক মেম্বার কাবিল হাওলাদারের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।পরে কাবিল হাওলাদার ভোলায় আসলে বিষয়টি সমাধান করে দিবে বলে ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাষ্টার,ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক লিটন মাল ও বাহাদুর খানঁ কে নিয়ে ভোলার উদ্দেশ্য রওনা দিলে চকিদার বাড়ী নামক জায়গায় আসলে কাবিল হাওলাদারের ছেলে আসাদ, রাশেদ, ইলিয়াস, আলামিনসহ ৭/৮ জনে লাঠি সোটা নিয়ে বাহাদুর খা কে বেদম পিটিয়ে গুরুত্বর আহত করে বলে জানান বাহাদুর খানঁ।এসময় লিটন মাল ও চেয়ারম্যান বাধা দিতে আসলে তাদের সামনেই হামলা করেন কাবিলগ্রুপরা।এতে লিটন মাল ও আহত হয়েছেন বলে জানান তিনি।এই বিষয়ে চেয়ারম্যান সালাম মাষ্টার ও আ’লীগের সাধারন সম্পাদক লিটন মাল জানান,আমাদের সামনেই ওরা বাহাদুর কে পিটিয়ে আহত করে তার মোটরসাইকেল টি ভাংচুর করলো।এই বিষয়ে কাবিল হাওলাদার জানান, বাহাদুর আরো উল্টা আমাকে মারধর করেছে।ভেলুমিয়া ফাড়িঁর ইনর্চাজ আরমান হোসেন জানান,বাহাদুর মেম্বার ভোলা যাওয়ার পথে তাকে মারধর করেছে শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।