ইয়ামিন,৫২ মফস্বল
ভোলায় বাংলাভিশনের ১যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপির কমান্ডার আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন-চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা জাতীয় পার্টি (এরশাদ)’র সভাপতি কেফায়েত উল্যাহ নজিব, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় আরো বক্তব্য রাখেন- ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস্-উল-আলম মিঠু, সহ-সভাপতি ওমর ফারুক, নির্বাহি সদস্য মোকাম্মেল হক মিলন, সদর উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, দৈনিক ভোলা দর্পণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহাঃ মাকসুদুর রহমান, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির, এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোলার বাণী’র বার্তা সম্পাদক মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল নিউজ ২৪ এর ভোলা প্রতিনিধি জুন্নু রায়হান, একুশে টেলিভিশন ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, এসএ টিভি প্রতিনিধি শাহাদাত হোসেন সাহিন, চ্যানেল আই প্রতিনিধি হারুন-অর-রশিদ, মাছরাঙ্গা ও জনকণ্ঠ প্রতিনিধি হাসিব রহমান, বৈশাখী টিভি প্রতিনিধি হোসাইন সাদী, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, আমাদের অর্থনীতি ও ভোরের অঙ্গিকার প্রতিনিধি এম. ছিদ্দিকুল্যাহ,দৈনিক তৃতীয়মাএার জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন,জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌরঙ্গ চন্দ্র দে, জেলা হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান সমিতির আহ্বায়ক অবিনাশ নন্দি প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাভিশন ও আলোকিত বাংলাদেশ ভোলা প্রতিনিধি ফয়সল বিন ইসলাম নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক মানবজমিন ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম।