ইয়ামিন হোসেন, ভোলা সদর থেকে।।
ভোলা সদর -১ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীরের গণসংযোগ করা হয়েছে।
শনিবার সকালে থেকে সদর রোডের ব্যবসায়ী ও পথচারীদের এবং সাধারন ভোটারদের মাঝে নেতাকর্মীদের নিয়ে কুশল বিনিময় ও গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।এই সময় দীর্ঘদিন পরে ধানের শীষের প্রতিক নিয়ে রাস্তায় এই ভাবে গণসংযোগ করতে দেখে নেতাকর্মীদের মধ্যে উৎসবমূখর পরিবেশ দেখা গেছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খানঁ,সাধারন সম্পাদক হারুন-উর রশিদ ট্রুম্যান , যুগ্ন সম্পাদক হুমায়ন কবির সোপান,সাংগঠনিক সম্পাদক এনামুল হক,সদর থানা বিএনপি’র,সদস্যসচিব হেলাল উদ্দিন,পৌর বিএনপি’র আহ্বায়ক আবদুর রব আকন,জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন,সম্পাদক ভিপি শেলিম,জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারন সম্পাদক খন্দকার আলামিন,সেচ্ছাসেবক দল নেতা মুনতাসির রহমান রবিন চৌধুরী,কৃষকদলের সভাপতি সভাপতি আবদুর রহমান সেন্টু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমপ্রমুখ।
প্রচারণায় নেমে বিএনপি’র প্রার্থী গোলাম নবী আলমগীর জেলা বিজেপি’র নতুনবাজার অফিসে গিয়ে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং এক সাথে কাজ করার আহ্বান করেন।