৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হচ্ছেন ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ফারুক মোল্লা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আ.লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এবার তাকেই নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দিয়েছেন।
গতকাল পুরো রাজাবাড়ি ইউনিয়ন জুড়ে ছিলো সাধারন জনগনের খুশির উচ্ছাস, সকলের মনের খবর যেনো প্রধানমন্ত্রীর আগে থেকেই জেনেছেন, তাই সকলের কাছে প্রিয় একজন জনগনের সেবককেই তিনি মনোনয়ন দিলেন জনগনের সেবার মান আরো বৃদ্ধির লক্ষে।তাই সংসদ সদস্য এডঃ রহমতআলীর স্নেহধন্য ফারুক মোল্লাকে মনোনয়ন দেয়ায় রাজাবাড়ী ইউনিয়নের সকল স্তরের জনগন খুশিতে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরন সহ আনন্দ শোভাযাত্রা করেন।
বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছল আসতে থাকে রাজাবাড়ী বাজার ব্রীজে, মিছিল শেষে রাজাবাড়ী ইউপি আ.লীগ সভাপতি আফসার কাজীর সভাপতিত্তে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রীপুর উপজেলা আ.লীগের সভাপতি এডঃ সামসুল আলম প্রধান বালেন, মানীয় প্রধানমন্ত্রী মনোনীত নৌকার প্রর্খী ফারুক মোল্লাকে বিজয়ী করে আমারা ঘরে ফিরবো। বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি এস,এম, আকবর আলী চৌধুরী বলেন, সেবার মান জনগনের কাছে পৌছে দিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকার সমর্থীত প্রর্থীকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। সভায় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোঃ সফিকুর রহমান সফিক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক আয়নুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, রাজাবাড়ী ইউপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আলী আসকর মাষ্টার, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামাল ফকীর, সাধারন সম্পাদক মিজানুর রহমান সিনহা প্রমুখ।