হজরত আবু হুরায়রা (রা.)-এর বর্ণনা অনুযায়ী রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তায়ালা সবকিছু সৃষ্টি করেছেন। সৃষ্টির কাজ শেষ হলে আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়িয়ে বলে, ‘(আমার এই দাঁড়ানোটা) আপনার কাছে বিচ্ছিন্নতা থেকে আশ্রয়প্রার্থীর উঠে দাঁড়ানো।’
আল্লাহ বলেন, ‘হ্যাঁ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমার সঙ্গে যে সুসম্পর্ক রাখবে, আমিও তার সঙ্গে সুসম্পর্ক রাখব। আর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব।’
নবীজি (সা.)–এর সবচেয়ে প্রিয় বন্ধুসে (রক্তের সম্পর্ক) বলল, ‘অবশ্যই।’
আল্লাহ বললেন, ‘তাহলে তোমাকে এই মর্যাদা দেওয়া হলো।’
এর পর রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা চাইলে (সূরা মুহাম্মদের ২২-২৩ আয়াত পড়ে নাও)
‘ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে। এরাই তারা, যাদের আল্লাহ অভিসম্পাত দেন, বধির ও অন্ধ করে দেন।’ (সূরা মুহাম্মদ, আয়াত: ২২-২৩; বুখারি, হাদিস: ৪,৮৩০)
রাসুল (সা.)–এর স্ত্রী সাফিয়া (রা.)-এর জীবনধারা