৫২, গাজীপুর প্রতিনিধিঃ
শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের অসহায়- দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
২০ জুলাই (সোমবার) বরমী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ৪,৫৩২ জনকে ১০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন, গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, মুহাঃ ইকবাল হোসেন সবুজ।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শামসুল হক (বাদল সরকার) চেয়ারম্যান বরমী ইউনিয়ন পরিষদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ শামসুল আলম প্রধান। উপজেলা নির্বাহী অফিসার শামসুল আরেফিন, মেয়র আনিছুর রহমান শ্রীপুর পৌরসভা।
এছাড়াও বরমী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকার, বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী জাকির হোসেন মোড়ল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।