শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে আদালতের দেওয়ানী মামলা উপক্ষো করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
এ সময় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটে। জানা যায়, ২০ এপ্রিল ওই গ্রামের মরিয়মের সাথে পার্শ্ববর্তী আলী আকবরগনদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মরিয়ম গাজীপুর আদালতে দে: মো: নং ১৭২/১৫ দায়ের করে। তার প্রতিপক্ষ আলী আকবর আদালতের মামলা উপেক্ষা করে ২২ এপ্রিল ঐ জমি জবর দখল করে নেয়। বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় মরিয়ম সহ ৩জন আহত হয়। এ নিয়ে মরিয়ম বাদী হয়ে ২৩এপ্রিল শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।