৫২ শ্রীমঙ্গল প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে পূনঃভোট গণনার দাবীতে এক পরাজিত প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। উপজেলার কালাপুর ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী ও কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপরু মিয়া মহালদার রবিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভোট গণণায় কারচুপির অভিযোগ করে বলেন, শনিবার তার ইউনিয়নের সিংহবীজ প্রাঃ বিদ্যাঃ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়।
এতে তিনি মোরগ প্রতীকে সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করেন। সুষ্টুভাবে ভোট অনুষ্ঠিত হলেও গণনার সময় প্রিজাইডিং অফিসার আমার পক্ষে সব্বোর্চ ভোট পড়ার কথা জানান। পরবর্তীতে আমার প্রতিপক্ষ প্রার্থী ও তাদের লোকজন কেন্দ্রের ভেতর বিশৃংখলা সৃষ্টির একপর্যায়ে প্রিজাইডিং অফিসার ঘোষনা করে আগের ফল ভূল হয়েছে এবং আমার ভোট প্রতিপক্ষের চেয়ে কম বলে জানান।
এসময় আমার এজেন্টের ফল পূনগণনার দাবীর মুখে ভোট পূনগণনার কার্যক্রম শুরু হয়। এ সময় আমার প্রতিপক্ষ নিশ্চিত পরাজিত হবে ভেবে কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টি করে। এতে প্রিজাইডিং অফিসার ভীত হয়ে ভোট গণনা স্থগিত করে কেন্দ্র ত্যাগ করেন। পরে আনুষ্ঠানিক ভাবে আমাকে ১ ভোটের ব্যবধানে পরাজিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে এই কেন্দ্রে সাধারন সদস্য পদের সকল ভোট পূনগণনার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপরু মিয়ার নির্বাচনী এজেন্ট হাজী মোছাব্বির আলী ও অন্যরা উপস্থিত উপস্থিত ছিলেন।