৫২ মফস্বল ডেস্ক।।
নওগাঁর সাপাহারে অজ্ঞান পার্টির এনামুল(৩৮) ও আঃ আজিজ(৭০) নামক দু’জনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার দিঘীরহাট থেকে এই দুই দুর্বৃত্তকে আটক করা হয়।
থানা সুত্রে জানা গেছে, বৃহষ্পতিবার দুপুরের পর দিঘীরহাট বাজারে জনৈক এক ব্যক্তিকে পান খাইয়ে অচেতন করার পর তাকে গামছায় শুইয়ে তার কাছ থেকে টাকা, মোবাইল ফোন সহ যাবতীয় জিনিস পত্রাদি বের করে নেওয়ার সময় ওই ব্যক্তি পূর্ণ অচেতন না হওয়ায় টের পেয়ে চেচামেচি শুরু করলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে।
পরে সাপাহার থানার এএসআই খিতিশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ওই দুই দুর্বত্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত অজ্ঞান পার্টির সদস্য এনামুল হক পাহাড়পুর উপজেলার নয়নশহর গ্রামের আক্কাস আলীর ছেলে ও আঃ আজিজ জয়পুরহাট উপজেলার দেওয়ান পাড়া(নতুন হাট) গ্রামের মৃত আঃ রউফের ছেলে বলে জানা গেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা হয়নি বলে জানান অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম