৫২ রাজনীতি ডেস্ক।।
ইয়ামিন হোসেন ভোলা থেকে।।
বর্তমান নির্বাচন কমিশনার (সিইসি) কে মেরুদণ্ডহীন বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম।
সোমবার সন্ধ্যায় ভোলা সরকারী স্কুল মাঠে সদর আসনের হাতপাখা মার্কার প্রার্থী ইয়াছিন নবীপুরীর নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন চরমোনাই পীর সাহেব,এসময় তিনি বলেন দেশে একদল আরেক দলের নির্বাচনী অফিস ভাংচুর করে লুটপাট করে আর সিইসি কিছুই জানেনা মেরুদণ্ডহীনের মত থাকে।
চরমোনাই পীর বলেন, বাংলার মানুষ তৃতীয় শক্তি ক্ষমতায় দেখতে চাই, ইসলামী শাসন কায়েম চাই তাই আজ সারা দেশে হাত পাখার গণজোয়ার শুরু হইছে, এসময় তিনি ভোলা সদর আসনের মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন নবীপুরী,ভোলা- ২ আসনের প্রার্থী মাওলানা ওবায়েদুল হক এবং ভোলা-৩ এর প্রার্থী মাওলানা মোছলেউদ্দিন কে পরিচয় করিয়ে দেন এবং সবাই কে হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ রেজাউল করিম।
মাওলানা তাজ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে শ্রমিক আন্দোলনের নেতা গোলাম মোর্শেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,মাওলানা মিজানুর রহমান,আতাউর রহমান মোমতাজী, তরিকুল ইসলাম,ইব্রাহীম খলিলপ্রমুখ