শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য ‘ষড়যন্ত্রের’ অংশ: বিএনপি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বক্তব্য ‘গভীর ষড়যন্ত্রের’ ইঙ্গিত দেয়।
“রাষ্ট্রপতি ছাত্র-জনতার আন্দোলনে তাঁর নেত্রীর পতন মেনে নিতে পারছেন না,” সোমবার ময়মনসিংহের ধোবাউড়ায় একটি অনুষ্ঠানে প্রিন্স বলেন।
“হাসিনার পতন নিয়ে দুই আড়াই মাস পরে রাষ্ট্রপতির ভিন্ন বক্তব্য বিস্ময়কর,” তিনি যোগ করেন।
প্রিন্স বলেন, রাষ্ট্রপতি “গণহত্যাকারী হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছেন,” কিন্তু তা সফল হবে না।
তিনি রাষ্ট্রপটিকে “ফ্যাসিবাদের প্রেসিডেন্ট” বলে অভিহিত করেন এবং বলেন যে তিনি “শপথ ভঙ্গ করেছেন” এবং “প্রেসিডেন্ট হওয়ার নৈতিক অবস্থান হারিয়েছেন।”
প্রিন্স হাসিনা সরকারের “গণহত্যা” বন্ধের আহ্বান জানান এবং বলেন যে রাষ্ট্রপতি “প্রকারান্তরে” গণহত্যাকে সমর্থন করছেন।