৫২ বিশেষ ডেস্ক।।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে আগামী ৪ জুন ৭২৪টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১১ ও ১২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। কমিশন সচিবালয় থেকে আরও জানানো হয়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এক দিন বাড়িয়ে ৩ মে করা হয়েছে। মে দিবসের ছুটির কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২ মে।








