ইয়ামিন হোসেন , ৫২ ভোলা থেকে।।
চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: মোশারেফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরে ভোলা রিটানিং অফিসার সেলিম রেজার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদে মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব মো: ইউনুস,মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেতারা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় টেলিকনফারেন্সে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানায়। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবপ্রমূখ।
মনোনয়নপত্র দাখিলের আগে শহরের ওবায়েদুল হক মহাবিদ্যালয়ের মাঠে জেলা আ.লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামীলীগ ও থানা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।