মানিক মিয়া সদর প্রতিনিধিঃ
গাজীপুরের জয়দেবপুর থানাধীন- ভাওয়াল গড় ইউনিয়নের (শিরিরচালা) মেঘনা সাইকেল কারখানা সংলগ্ন হাজী আব্দুল আউয়াল মাষ্টারের ভাড়া বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪টি রুমের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাইঁ হয়ে যায়।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকা বাসি সূত্রে জানাযায়, মহামারি করোনা ভাইরাসের কারণে সরকারের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক চাকুরি ও ব্যবসা বানিজ্য বন্ধ রেখে বেশীর ভাগ ভাড়াটিয়া বাড়ীতে চলে যান।
ভাড়াটিয়া তাওয়াজ উদ্দীন জানান, কয়েক বছর ধরেই দুইটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে এবং গড়গড়িয়া মাস্টার বাড়ী এলাকায় টেইলারিং (সোনিয়া টেইলার্স) দোকানের ব্যবসা করতেন, করোনা ভাইরাসের কারনে টেইলার্স বন্ধ করে এক সাপ্তাহ পূর্বে পরিবার নিয়ে গ্রামের বাড়ি শ্রীপুরের নগর হাওলা গ্রামে চলে যান। যাওয়ার সময় তার ভাড়া করা ঘরে অসাবধানতা বসত ভূলে ঘরের ফ্যান ও লাইট বন্ধ না করে তালাবদ্ধ করে চলে যান।
বাড়ীর মালিক ও স্হানীয়রা ধারণা করছেন, বিদ্যূতের সর্টসার্কিট থেকে ওই কক্ষে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর ও তালা ভাঙ্গার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে শ্রীপুরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
এঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রশাদ পাল জানান, রাত সাড়ে বারোটার দিকে মেঘনা কারখানার পাশের হাজী আব্দুল আউয়াল মাস্টারের বাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাওয়াল গড় ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের কেউ ঘটনাস্থল পরিদর্শনে আসেনি।