মোবারক হোসেন শিশির নিউজ চ্যানেল৫২ঃ রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুক পুত্র বদরুল ইসলাম তাপসকে জেলা আ’লীগের সদস্য নির্বাচিত হওয়ায় দুর্গাপুর-পুঠিয়া নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ও মিষ্টি বিতরন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক (দুর্গাপুর পুঠিয়া)র সাবেক সংসদ সদস্য মরহুম তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের জৈষ্ঠ্য পুত্র মোঃ বদরুল ইসলাম তাপস কে রাজশাহী আওয়ামী লীগের সদস্য মনোনীত করে রাজশাহী জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদিত হওয়ায় দুর্গাপুর পুঠিয়ার আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে আনন্দ উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এই সংবাদের ছড়িয়ে পড়লে খুশিতে দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী নেতাকর্মীরা মিষ্টি বিতরন করেছেন। সাবেক সংসদ সদস্য মরহুম তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের জৈষ্ঠ্য পুত্র মোঃ বদরুল ইসলাম তাপস কে রাজশাহী আওয়ামী লীগের সদস্য মনোনীত করায় (দুর্গাপুর-পুঠিয়া) আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়েছেন।