**হজরত আবু হুরায়রা (রা.)-এর বর্ণনা অনুযায়ী হাদিসটি**
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আমরা পবিত্র রাসুলের (সা.) চারপাশে বসেছিলাম। আমাদের মধ্যে আবু বকর এবং উমর (রা.) ও অন্যান্য সাহাবিগণ ছিলেন। এমন সময় রাসুলুল্লাহ (সা.) আমাদের মাঝখান থেকে উঠে যান। তাঁর দীর্ঘ অনুপস্থিতি আমাদের শঙ্কিত করে তোলে যে তিনি হয়তো কোনো বিপদে পড়েছেন।
আমরা দুশ্চিন্তাগ্রস্ত ও বিচলিত হয়ে উঠি। আমিই প্রথমে উদ্বিগ্ন হয়ে রাসুলুল্লাহর (সা.) খবর নিতে বেরিয়ে পড়ি। আমি অবশেষে আনসারদের বনু নাজ্জারের একটি বাগানে পৌঁছাই এবং প্রবেশদ্বারের খোঁজে বাগানটি ঘুরে বেড়াই। কিন্তু কোনো প্রবেশদ্বার পাইনি। হঠাৎ আমার নজরে পড়ল বাগানের বাইরে একটি কুঁয়া থেকে একটি সরু নালা বাগানের ভিতরে প্রবেশ করছে। আমি জোর করে নালা দিয়ে বাগানে প্রবেশ করি এবং সেখানে আল্লাহর রাসুল (সা.) একা দাঁড়িয়ে আছেন।
তিনি বলেন, “আবু হুরায়রা?”
আমি বলি, “হ্যাঁ, হে আল্লাহর রাসুল!”
তিনি বলেন, “কী ঘটেছে?”
আমি বলি, “আপনি আমাদের মধ্যে ছিলেন। হঠাৎই উঠে বাইরে চলে যান। আপনার দীর্ঘ অনুপস্থিতি আমাদের শঙ্কিত করে তোলে যে আপনি হয়তো বিপদে পড়েছেন। তাতে আমরা বিচলিত হয়ে পড়ি। আমিই প্রথমে এ বাগানে এসে শেয়ালের মতো ঢুকে পড়ি। বাকি সবাই আমার পেছনে আসছে।”
তিনি আমাকে তাঁর জুতা পায়ে দিয়ে বলেন, “আবু হুরায়রা, তুমি আমার এই জুতা নিয়ে যাও এবং এই বাগানের বাইরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে “লা ইলাহা ইল্লাল্লাহু” উচ্চারণ কর। যদি তুমি কাউকে এই কথা বলতে শুনো, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দিও।”
তারপর তিনি দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেন।
মুসলিম, হাদিস: ১৫৬
**শয়তানের ফাঁদ**