ওবাইদুল ইসলাম গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পশ্চিম ডগরী এলাকার একটি কাঁঠাল গাছ থেকে আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত এক যুবকের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় জানা জায়নি। তাঁর পরনে খয়েরি রঙের ফুলপ্যান্ট এবং হালকা আকাশি রঙের শার্ট ছিল।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাজহারুল ইসলাম বলেন, আজ সকালে স্থানীয় জয়নাল আবদিনের কাঁঠাল বাগানের একটি গাছে মাফলার গলায় বাঁধা অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে এলাকাবাসি পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাছের নিচ থেকে একটি শপিং ব্যাগে ক্যাপ ও গামছা উদ্ধার করা হয়। হত্যা না আত্মহত্যা জানতে চাইলে এএসআই জানান, গাছে ঝুলে থাকার ধরন দেখে এটি হত্যা বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে,কিন্তু হত্যা না আত্মহত্যা তাময়নাতদন্তের আগে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।