ওবাইদুল ইসলাম/৫২ ক্রাইম ডেস্ক।।
গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় গত ৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেট কার সহ ৭৬ কেজি গাঁজা উদ্বার করেন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ আমার টিম অভিযান চালিয়ে ওমর ফারুক (২৬) ও শাহীন মিয়া (২২) নামের দু’ব্যক্তিকে আটক করি, তাদের কাছ থেকে একটি প্রইভেটকার (ঢাকা মেট্রো গ – ১৯- ২৭৫৫) ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বগুড়ার সাহাজাতপুরের সাহ-নগর এলাকার নুরুজ্জামানের ছেলে ওমর ফারুক, বি-বাড়ীয়া জেলার কসবা গ্রামের মোজাম্মেল হকের ছেলে শাহীন মিয়া। তারা বর্তমানে ঢাকা জেলার উত্তর খানের তালতলা এলাকার ১৪১ নম্বর বাসায় ভাড়া থাকেন।