৫২ ভোলা প্রতিনিধি ॥
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ২নং ওয়ার্ডের বশির আহাম্মেদ নামে এক লোকের পরকিয়া বাধা দেওয়ায় তার স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত রাজিয়া বেগম ভোলা সদর হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে অতিরিক্ত ১১নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে।
হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া বেগম জানান তার স্বামী বশির আহাম্মেদ দীর্ঘদিন যাবৎ প্রতিবেশি এক মহিলার সাথে পরকিয়া করে আসছে। এতে বাধা দিলে প্রায় সময় তাকে মারধর করত। আহত রাজিয়া জানান তাদের সংসারে ৪ সন্তান রয়েছে বড় মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী। তার স্বামীর এই পরকিয়ার বিষয় নিয়ে একাধিকবার শালিশ বিচার হয়েছে।
গত ৩ মাস পূর্বে তাকে পিটিয়ে গুরুতর আহত করলে রাজিয়া তার পিতার বাড়িতে চলেযান। ঐ সময় স্থানীয় মেম্বার কামাল হোসেন অভিভাবক হয়ে তার পিতার বাড়ি থেকে তার শশুরে মাধ্যমে আনা হয়। কিন্তু এত কিছুর পরেও পরকিয়া থেকে ফিরে আসেনি। রাজিয়া বেগমের স্বামী বশির আহাম্মেদ সর্বশেষ গত ১৪ই আগষ্ট রাতে এক মহিলার সাথে মোবাইলে কথা বলার সময় তার স্ত্রী বাধা দিলে এক পর্যায়ে রাজিয়া বেগমকে ঘরের দরজা আটকিয়ে মারধর করেন।
এতে রাজিয়ার শরীলে ও চোঁখে জখম হয়। এক পর্যায়ে রাজিয়া বেগমকে ঘর থেকে বের করে দেয় তার স্বামী বশির আহাম্মেদ। বাচ্চাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। পড়ে আহত রাজিয়া বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
বর্তমানে রাজিয়া বেগম মহিলা মেডিসিন ওয়ার্ডে ১১নং বেডে চিকিৎসাধীন রয়েছে। এদিকে অভিযুক্ত বশির আহাম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বিকার করে বলে আমি সামান্য কিছু মারধর করেছি।
ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান এই ব্যাপারে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।