ইয়ামিন হোসেন, ৫২ ভোলা প্রতিনিধি।।
সাবেক মন্ত্রী ও ঢাকা সিটিকর্পোরেশন এর মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে, শুক্রবার বিকালে শহরের উকিল পাড়ায় শান্ত নীড়ে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,হযরত মাওলানা রিয়াজউদ্দিন কাশেম, এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি( বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান শান্ত,সাবেক পৌর মেয়র শফিউর রহমান কিরন,সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাকছুদুর রহমান,জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খানঁ,জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন,সাধারন সম্পাদক মোতাছিম বিল্লাহ্,উপজেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন খসরু,জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকছুদুর রহমান,,যুবদল নেতা জামাল উদ্দিন লিটন,ভিপি শেলিম,এডভোকেট ইউসুফ, ছাএ সমাজ এর আহবায়ক আনোয়ার হোসেনসহ বিজেপি, বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, দোয়া মিলাদে অংশগ্রহন করেন।