ইব্রাহীম খলিল, ৫২ মফস্বল ডেস্ক।।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে গতরাত ২ টায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা, ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ২ ঘটিকায় বৈদ্যতিক র্সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়, পরে স্থানীয়দের সহায়তায় অগ্নিকাণ্ড-নির্বাপণকারী দমকলকর্মীরা ঘটনা স্থলে এসে রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রনে আনেন, এতে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষাতি হয়।