৫২ মফস্বল ডেস্ক।।
এস এম সালাহ উদ্দিন, দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা সাবেক জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাখন সরকার।
তিনি আজ সোমবার সকালে গণ-মাধ্যমের কাছে অভিযোগ করে বলেছেন, দাউদকান্দি-মেঘনায় লাঙ্গলের জোয়ার দেখে আওয়ামীলীগ নেতা কর্মিরা আমার সভা সমাবেশে, কর্মিসভা উঠান বৈঠক ছাড়াও আমার পোষ্টার, ফেষ্টুন ছিড়ে ফেলেছে, তারা আমার প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। আমার নেতাকর্মিরা প্রাণের ভয়ে প্রচারণা চালাতে পারছেনা।
মাখন সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিধায় প্রতিদিন করছেন গণসংযোগ কর্মি সভা। মেঘনায় জাতীয় পার্টিও নেতা কবির হোসেন হাউদ ও মো. কবির হোসেনের নেতৃত্বে ও দাউদকান্দিতে রয়েছে প্রচারণা টিম, একটির নেতৃত্বে রয়েছেন দলের মনোনীত প্রার্থী মাখন সরকার। অপরটির কয়েকটি গণসংযোগ টিমের দায়িত্বে রয়েছেন পৌরসভায় জাতীয় পার্টির নেতা আসাদুজ্জামান রকেট, গৌরীপুরে জাতীয় যুব সংহতির সভাপতিআব্দুল মতিনের নেতৃত্বে এছাড়াও দাউদকান্দি-মেঘনায় কেন্দ্রীয় প্রচারণার দায়িত্বে রয়েছেন দাউদকান্দি উপজেলার সাদেক হোসেন সরকার, উপজেলার টোলপ্লাজার কেন্দ্রীয় অফিস পরিচালনা করছেন।
দাউদকান্দি উপজেলা জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন ব্যাপারী। তাদের প্রচার-প্রচারণা ও জাতীয় পার্টির লাঙ্গলে পোষ্টারে ছেঁয়ে গেছে দুটি উপজেলার জনপথ। নেতাকর্মীরা বলেছেন তাদের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে প্রকাশ্যে বাধাগ্রস্থ করছে।