৫২ মফস্বল ডেস্ক।।
মমিনুল ইসলাম বাবু , কুড়িগ্রাম থেকে।।
কুড়িগ্রামে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা ইত্তেফাক এর ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টু, কুড়িগ্রাম সরকারি কলেজের উপধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কবি মিজান খন্দকার, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রাজু মোস্তাফিজ, বৈশাখী টিভির লাইলী বেগম, এশিয়ান টিভি’র দুলাল বোস, আমার সংবাদ পত্রিকার ইমতে আহসান শিলু, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উলিপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।]
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইত্তেফাক’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দৈনিক সংবাদ ও নিউজ টোয়েন্টিফোর টিভি’র কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য্য।প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।